নির্দিষ্ট সূত্র মারফত(siliguri) খবর পেয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত প্রধাননগর থানার পুলিশ সমাননগর এলাকার রাস্তায় শুক্রবার বিকালে একটি হোন্ডাই টাইটান গাড়ি আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে গাড়ী থেকে উদ্ধার হয় একান্ন বোতল নিষিদ্ধ কফ সিরাপ। পুলিশ গাড়ি চালক পদম প্রধান কে নিষিদ্ধ কফ সিরাপ সহ গ্রেপ্তার করে। জানা গেছে ধৃতের বাড়ি খড়িবাড়ি থানার দুলালীজোত এলাকায়। পুলিশের অনুমান ধৃত ব্যক্তি নিষিদ্ধ কফ সিরাপ পাচারের উদ্দ্যেশ্যে গাড়িতে নিয়ে যাচ্ছিলো। কফ সিরাপ সহ গাড়িটি বাজেয়াপ্ত করে পুলিশ ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে।
siliguri: নিষিদ্ধ কফ সিরাপ সহ গ্রেপ্তার এক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla