শিলিগুড়ি (siliguri) পুলিশ কমিশনারেটের অন্তর্গত রাজ্য পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ শনিবার রাতে মাটিগাড়া থানার কালানজোত এলাকায় অভিযান চালিয়ে দুই আরোহী সহ একটি স্কুটি আটক করে। তল্লাশি চালিয়ে স্কুটি থেকে উদ্ধার হয় ২৭৯ গ্রাম ব্রাউন সুগার। আরোহীদের থেকে উদ্ধার হয় তেইশ লক্ষ চৌত্রিশ হাজার টাকা। দুই আরোহীকে গ্রেপ্তার করে ব্রাউন সুগার ও নগদ টাকা জব্দ করে পুলিশ। জানা গেছে ধৃত কৃষ্ণ রায় নকশালবাড়ি থানার অন্তর্গত সাতভাইয়া ডাঙ্গিপাড়ার এবং প্রদীপ সিংহ মাটিগাড়া থানার অন্তর্গত থিকনিকাটা ডাঙ্গাপাড়ার বাসিন্দা। তাদের বিরুদ্ধে এন ডি পি এস আইনের নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে পুলিশ তদন্ত শুরু করেছে।
siliguri: নগদ টাকা ও ব্রাউন সুগার সহ গ্রেপ্তার দুই
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla