মঙ্গলবার , সেপ্টেম্বর 1 2026
Breaking News

Alipurduar: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বর্ষসেরা পুরষ্কার পেলো কামাক্ষ্যাগুড়ি শহীদ ক্ষুদিরাম মহাবিদ্যালয়

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বর্ষসেরা পুরষ্কার পেলো কামাক্ষ্যাগুড়ি শহীদ ক্ষুদিরাম মহাবিদ্যালয়উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (Alipurduar) স্পোর্টস বোর্ডের পক্ষ থেকে বর্ষসেরা পুরষ্কার পেলো কুমারগ্রাম ব্লকের কামাক্ষ্যাগুড়ি শহীদ ক্ষুদিরাম মহাবিদ্যালয়। জানা গেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত ২০২২ – ২০২৩ শিক্ষাবর্ষের পুরস্কার বিতরণী উৎসবে এই পুরস্কার প্রদান করা হয় শহীদ ক্ষুদিরাম মহাবিদ্যালয় এর ভারপ্রাপ্ত অধ্যাপক স্মৃতিকান্ত বর্মন জানান পুরস্কার হিসাবে একটি শংসাপত্র ও চল্লিশ হাজার টাকার চেক তার হাতে তুলে দেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বিশ্বজিৎ ভট্টাচার্য ও এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী সরস্বতী সাহা। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ডের আধিকারিকগন। এই পুরস্কার প্রাপ্তিতে খুশীর জোয়ারে ভাসছেন মহাবিদ্যল্যের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী থেকে শুরু করে এলাকাবাসী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।