উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলার বসিরহাট মহাকুমার হাড়োয়া থানার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের শামলা মহিষ্টিকারি এলাকার ঘটনা। (North 24 Parganas)স্থানীয় সূত্রে জানা যায় ২৯ বছরের তন্ময় মিস্ত্রি পেশায় দিনমজুর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা তারপর তারা হাড়োয়া থানায় খবর দিলে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় দেহটিকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ২৯ বছরের তন্ময় মিস্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন।
ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ ।কি কারণে ওই যুবক আত্মহত্যা করলেন পারিবারিক বিভাগ নাকি দেনারদায় আত্মহত্যা করলেন নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে সেটিও নজরে রেখেছে হাড়োয়া থানার পুলিশ ।তবে স্থানীয়রা দাবি করেছেন পারিবারিক বিবাদেই তিনি আত্মহত্যা করেছেন যদিও পুলিশ জানাচ্ছেন ঘটনার তদন্ত চলছে ময়নাতদন্তের রিপোর্ট আসলেই জানা যাবে কি কারনে তার মৃত্যু হয়েছে।
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla