রবিবার , অক্টোবর 11 2026
Breaking News

king cobra: উদ্ধার বারো ফুট দীর্ঘ একটি কিং কোবরা সাপ ,চাঞ্চল্য এলাকায়

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

king cobra: উদ্ধার বারো ফুট দীর্ঘ একটি কিং কোবরা সাপ ,চাঞ্চল্য এলাকায়আলিপুরদুয়ার (king cobra) জেলার মাদারীহাট ব্লকের টোটোপাড়ায় একটি বাড়ির সুপারিবাগানে জড়ো করা জ্বালানী কাঠের গাঁদা থেকে রবিবার সকালে বন কর্মীরা উদ্ধার করেন বিশাল আকারের এক কিং কোবরা সাপ। জানা গেছে সুপারি বাগান থেকে ভয়ঙ্কর গর্জন শুনতে পান বাড়ির লোকজন সহ স্থানীয় বাসিন্দারা। তারা গর্জন শুনতে পেয়ে সুপারি বাগানে গিয়ে সাপটিকে দেখতে পেয়ে খবর দেন বন দপ্তরের জলদাপাড়া বিভাগের আর টি রেঞ্জে। খবর পেয়ে প্রত্যন্ত টোটোপাড়ায় পৌঁছান বন কর্মীরা। তারা প্রায় এক ঘন্টার চেষ্টায় সাপটিকে উদ্ধার করে খাঁচা বন্দী করেন। বন কর্মীরা জানান সাপটি প্রায় বারো ফুট লম্বা। এটিকে ফের জঙ্গলের নিরাপদ আশ্রয়ে ছেড়ে দেওয়া হবে। সাপটি ধরা পড়ায় আতঙ্কমুক্ত হয়েছেন বাসিন্দারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।