চুরি যাওয়া ২৫ টি দামি মোবাইল ফোনের মধ্যে ১৮ টি মোবাইল (Howrah) উদ্ধার করতে সক্ষম হল হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এসওজি। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে এই ঘটনার মূল অভিযুক্তকে। উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাতে বাগনান স্টেশন রোড এলাকার একটি মোবাইল (Howrah)দোকান থেকে ২৫ টি দামি মোবাইল সেট চুরি হয়। দোকানের মালিক এই ঘটনার কথা জানিয়ে বাগনান থানায় একটি অভিযোগ দায়ের করেন। তারপরেই উলুবেড়িয়ার এসডিপিও নিরুপম ঘোষ এবং বাগনান থানার আইসি অভিজিৎ দাসের তত্ত্বাবধানে একটি এসওজি দল অত্যন্ত তৎপরতার সঙ্গে ছত্রিশগড়, ওড়িশার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালায়। তখন পুলিশ ছত্রিশগড় থেকে এই ঘটনার প্রধান অপরাধী রাম প্যাটেল ওরফে দীনেশ প্যাটেলকে গ্রেফতার করে। তারপর পুলিশের পক্ষ থেকে ধৃতকে আদালতে পেশ করে আদালতের কাছে ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানালে আদালত তাকে ৯ দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। এরপর পুলিশি জেরার মুখে পড়ে অবশেষে ধৃত দীনেশ প্যাটেল স্বীকার করে যে, সে খড়গপুর, পশ্চিম মেদিনীপুর ও ছত্রিশগড় এবং ওড়িশার বিভিন্ন এলাকায় মোবাইল চুরি সম্পর্কিত বিভিন্ন ধরনের অপরাধ মূলক কাজের সঙ্গে যুক্ত। চুরি যাওয়া ২৫ টি মোবাইলের মধ্যে পুলিশ ১৮ টি মোবাইল উদ্ধার করতে পারলেও এখনও পর্যন্ত বাকি ৭ টি মোবাইল উদ্ধার হয়নি, তাই পুলিশের পক্ষ থেকে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই বাকি মোবাইলগুলির সন্ধান পাওয়ার চেষ্টা করা হচ্ছে এবং একইসঙ্গে এই ধরনের অপরাধমূলক ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
Howrah: ১৮ টি চোরাই মোবাইল উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতার করল হাওড়া গ্রামীণ পুলিশ
রিপোর্ট : সন্দীপ মজুমদার , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper