আলিপুরদুয়ার ( Alipurduar) জেলার কুমারগ্রাম ব্লকের খোয়াড়ডাঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাহাত্তরটি পরিবারকে দেওয়া হলো জমির পাট্টা। মঙ্গলবার খোয়াড়ডাঙ্গা গ্রাম পঞ্চায়েত আয়োজিত এক অনুষ্ঠানে উপভোক্তাদের হাতে এই পাট্টা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক, আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব, গ্রাম পঞ্চায়েত প্রধান সহ এলাকার বিশিষ্টজনেরা। সাংসদ প্রকাশ চিক বরাইক জানান চলতি বছর জানুয়ারি মাসের তেইশ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সুভাষিনী চা বাগান ময়দানে আয়োজিত এক প্রশাসনিক সভায় চা বাগান সহ অন্যান্য এলাকার বারোহাজার পরিবারকে জমির পাট্টা প্রদানের ঘোষণা করেন। সেই ঘোষণা অনুসারেই এদিন খোয়াড়ডাঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাহাত্তর টি পরিবারের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হয়। পরবারগুলি এই পাট্টার সাহায্যে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। পাট্টা হাতে পেয়ে খুশী পাট্টা প্রাপকেরা।
Alipurduar: বাহাত্তরটি পরিবারকে প্রদান করা হলো জমির পাট্টা
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper