ডুয়ার্সের বানারহাট (Leopard) ব্লকের কলাবাড়ি চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচায় বন্দী হলো চিতাবাঘ। জানা গেছে কয়েকদিন ধরেই চিতাবাঘটি চা বাগানে ঘাটি গেঁড়েছিলো। সন্ধ্যা হতেই সে হানা দিতো শ্রমিক মহল্লায়, তুলে নিয়ে যেতো হাঁস মুরগি সহ ছাগল,গরুর বাছুর। রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছিলো চিতাবাঘটি। চিতাবাঘের আতঙ্কে ঘুম উড়েছিলো চা বাগানের শ্রমিক মহল্লার শ্রমিকদের। খবর দেওয়া হয় বন দপ্তরের বিন্নাগুড়ি স্কোয়াডে। বন কর্মীরা চা বাগানে যান ও মঙ্গলবার রাতে খাঁচা পাতেন। বুধবার সকালে চা শ্রমিকরা চিতাবাঘের গর্জন শুনতে পেয়ে ছুটে যান খাঁচার কাছে ও খাঁচাবন্দী চিতাবাঘটিকে দেখতে পেয়ে ফের বন কর্মীদের খবর পাঠান। বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খাঁচা সহ চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। বন দপ্তর সূত্রে জানানো হয় এটি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতা বাঘ। স্বাস্থ্য পরীক্ষার পর এটিকে গরুমারার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। চিতাবাঘটি ধরা পড়ায় আতঙ্কমুক্ত হয়েছেন চাবাগানের বাসিন্দারা।
Leopard: ডুয়ার্সের কলাবাড়ি চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচায় বন্দী চিতাবাঘ
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla