ব্রাউন সুগার (siliguri) সহ নগদ টাকা উদ্ধারের ঘটনায় পলাতক দুই অভিযুক্তকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করলো নকশালবাড়ি থানার পুলিশ। উল্লেখ্য গত মে মাসের পনেরো তারিখ নকশালবাড়ি থানা এলাকার টুকুরিয়া মোড় এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে নকশালবাড়ি থানার পুলিশ উদ্ধার করে সত্তর গ্রাম ব্রাউন সুগার ও নগদ দুই লক্ষ পয়ষট্টি হাজার টাকা। উক্ত ঘটনায় অভিযুক্ত বাপী বর্মন ও তাপস বর্মন পালিয়ে যায়। অবশেষে গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে অভিযুক্ত দুই পলাতক শান্তিনগর এলাকায় লুকিয়ে আছে খবর পাওয়ামাত্রই পুলিশ অভিযানে নামে এবং শান্তিনগর থেকে দুই জনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম তাপস বর্মন ও বাপী বর্মন।
siliguri: গ্রেপ্তার ব্রাউন সুগার সহ নগদ টাকা উদ্ধারের ঘটনায় দুই অভিযুক্ত
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla