জলপাইগুড়ি (Jalpaiguri)জেলা পুলিশের রাজগঞ্জ থানার অধীন বেলাকোবা আউটপোস্টের পুলিশ কর্মীরা বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার শিকারপুর চা বাগানের দেবী চৌধুরানী মন্দির লাগোয়া এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করে। তাদের হেফাজত থেকে উদ্ধার হয় তিনটি বড়ো আকারের কচ্ছপ,মোট ওজন প্রায় তেত্রিশ কেজি। কচ্ছপ তিনটিকে বাজেয়াপ্ত করে আটক দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে খবর দেওয়া হয় বন দপ্তরের বেলাকোবা রেঞ্জে। খবর পেয়ে রেঞ্জার চিরঞ্জিত পাল বন কর্মীদের নিয়ে ঘটনাস্থলে দ্রুত আসেন ও কচ্ছপ সহ ধৃতদের নিজেদের হেফাজতে নেন। রেঞ্জার জানান কচ্ছপ সঙ্কটাপন্ন প্রাণী, বন্যপ্রান আইনে কচ্ছপ ধরা ও বিক্রি করা অপরাধ। ধৃতদের বিরুদ্ধে বন্যপ্রান আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আইনী পদক্ষেপ গ্রহনের জন্য আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের নাম নীলকান্ত রায় ও দিলীপ ওঁরাও, দুজনেই জলপাইগুড়ি কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা।
Jalpaiguri: বন্যপ্রান পাচার রুখলো পুলিশ, গ্রেপ্তার দুই
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla