৩১ নম্বর জাতীয় সড়কের (Alipurduar) চেপানী হল্ট সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ডলোমাইট বোঝাই ট্রাক পড়ে গেল নয়ন জুলিতে এমনটাই দেখা গেল ওই এলাকায় গিয়ে বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ। তবে দুর্ঘটনায় কেউ আহত হয়নি জানিয়েছে শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ। আসাম থেকে ডলোমাইট বোঝাই করে কলকাতা যাওয়ার পথে ৩১ নম্বর জাতীয় সড়কের চেপানী হল্ট হিমঘরের উল্টোদিকে এমন ঘটনা ঘটেছে। দুর্ঘটনার ফলে গাড়িটি দুমড়ে মুচকে যায় এবং জাতীয় সড়কের পাশে থাকা বেরিগেট ভেঙ্গে বেশ কয়েকটি চারা গাছ নষ্ট হয়।
Alipurduar: ডলোমাইট বোঝাই ট্রাক নয়নজুলিতে
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla