বৃহস্পতিবার সন্ধ্যায় (LEOPARD ) ছাগলের টোপ দিয়ে পাতা হয় খাঁচা আর তার তিন ঘন্টার মধ্যেই ছাগলের লোভে খাঁচা বন্দী হলো এলাকায় আতঙ্ক সৃষ্টিকারি চিতাবাঘ। ঘটনা জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের জলঢাকার আলতাডাঙ্গা চা বাগানে। স্থানীয় বাসিন্দারা জানান গত এক সপ্তাহ ধরে চিতাবাঘটি চা বাগানে ঘাটি গেড়ে বাগান লাগোয়া খুদিরডাঙ্গা গ্রামে বেশ কয়েকটি বাড়ি থেকে রাতের অন্ধকারে ছাগল তুলে নিয়ে খেয়ে ফেলে। আর এতেই আতঙ্কিত হয়ে পড়েন চা বাগান সহ লাগোয়া গ্রামের বাসিন্দারা। খবর দেওয়া হয় বন দপ্তরের বিন্নাগুড়ি রেঞ্জের কর্মীদের। খবর পেয়ে বন কর্মীরা বৃহস্পতিবার সন্ধ্যায় চা বাগানের শিমুলবাড়ি সেকশনে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতেন। ছাগল খাবার লোভে রাত নটায় চিতাবাঘটি খাঁচায় প্রবেশ করে বন্দী হয়। খবর পেয়ে বন কর্মীরা রাতেই খাঁচাসহ চিতাবাঘটিকে নিয়ে যান। তারা জানান শুক্রবার স্বাস্থ্য পরীক্ষার পর চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। চিতাবাঘটি ধরা পড়ায় আতঙ্কমুক্ত হয়েছেন এলাকাবাসী।
LEOPARD : বন দপ্তরের পাতা খাঁচায় বন্দী চিতাবাঘ, আতঙ্কমুক্ত এলাকাবাসী
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla