মঙ্গলবার , এপ্রিল 21 2026
Breaking News

Murshidabad: উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ গুলি, গ্রেপ্তার এক

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মুর্শিদাবাদ

Murshidabad: উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ গুলি, গ্রেপ্তার এক মুর্শিদাবাদ (Murshidabad) জেলা পুলিশের রানীনগর থানার পুলিশ গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার রাতে থানা এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে আটক ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি। পুলিশ আটক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে অস্ত্র আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ও শনিবার আদালতে পেশ করে। ধৃতের নাম ঠিকানা গোপন রেখে পুলিশ পরবর্তী পর্যায়ের তদন্ত শুরু করেছে এবং অস্ত্র কারবারে আরও কেউ জড়িত আছে কিনা সেসব বিষয় খতিয়ে দেখছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।