শহরজুড়ে বেআইনি বহুতল নির্মাণে (Howrah) এবার প্রোমোটারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হাওড়া পুরসভার। হাওড়া পুরসভার পক্ষ থেকে হাওড়া শহরের বিভিন্ন থানায় মোট ৪২ জন প্রোমোটারের বিরুদ্ধে এফআইআর করার প্রস্তাব দেওয়া হয়। ইতিমধ্যেই ২৭ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে হাওড়া সিটি পুলিশ তদন্ত শুরু করেছে । পুরসভা সুত্রে জানা গেছে, এই পদক্ষেপ শুধু বেআইনি নির্মাণ ভাঙা নয়, বরং প্রোমোটারদের জন্য ভবিষ্যতের প্রমোটারির দরজা বন্ধ করে দেওয়া ।পুরসভার বিল্ডিং বিভাগ সূত্রে জানা গিয়েছে, হাওড়া শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রায় ৫ হাজারেরও বেশি বেআইনি বহুতল রয়েছে।
Howrah: বেআইনি বহুতল নির্মাণে প্রোমোটারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হাওড়া পুরসভার
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper