হাওড়ার (howrah) ডুমুরজলা সংলগ্ন রিং রোডে যুবকের গায়ে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। সোমবার দুপুর তিনটে নাগাদ এক যুবককে গায়ে আগুন লাগা অবস্থায় দৌড়াতে দেখে স্থানীয়া। স্থানীয়রাই জল ঢেলে প্রথমে ওই যুবকের গায়ের আগুন নেভান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চ্যাটার্জিহাট থানার পুলিশ। তড়িঘড়ি ওই যুবককে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয় । তিনি সেখানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, যুবকের দেহের ৮০ শতাংশ পুড়ে গিয়েছে।পুলিশ সূত্রে খবর, ওই যুবকের নাম মফিজুল মিদ্যে (২৪)। তিনি হুগলির ডানকুনির বাসিন্দা। ঘটনার তদন্তে পুলিশ।
howrah: হাওড়ার ডুমুরজলায় যুবকের গায়ে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, হাওড়া
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla