নিয়োগ প্রক্রিয়াতেই (kolkata) বেনিয়মের অভিযোগ তুলে প্রাথমিক স্কুলের ৩২ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০১৪ সালে ‘টেট’-এর ভিত্তিতে ২০১৬ সালে প্রাথমিকে নিয়োগ হয়েছিল ৪২ হাজার ৫০০ শিক্ষক শিক্ষিকা। ২০২৩ সালের মে মাসের ১২ তারিখ ওই রায় দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশে চাকরিচ্যুত হন প্রশিক্ষণহীন ৩২ হাজার শিক্ষক শিক্ষিকা। বুধবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় কে খারিজ করে দিল বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ।এদিন ডিভিশন বেঞ্চে জানায় প্রাথমিক নিয়োগে কিছু অনিয়ম হয়েছে, কিন্তু তার জন্য সবার চাকরি বাতিল করা উচিত বলে মনে করে না কলকাতা হাইকোর্ট। চাকরি হারাদের পরিবারের কথা চিন্তা করে এই চাকরি বহাল রাখা হয়েছে। এদিনের হাইকোর্টের রায়ে খুশি ফিরলো চাকরি হারা ৩২ হাজার প্রাথমিক এর শিক্ষক শিক্ষিকাদের । চাকরি ফেরত পেয়ে হাইকোর্টে চত্বরে মিষ্টি মুখ করে প্রাথমিক এর চাকরি হারখ শিক্ষক শিক্ষিকারা।
kolkata: হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla