মঙ্গলবার , মার্চ 3 2026
Breaking News

SIR West Bengal: SIR কাজে পাঁচ জন স্পেশাল রোল অবজারভার নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

SIR West Bengal: SIR কাজে পাঁচ জন স্পেশাল রোল অবজারভার নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশনপশ্চিমবঙ্গে (SIR ) জোর কদমে চলছে SIR এর কাজ। বিএল‌ওরা তৎপরতার সাথে SIR আপডেট এর কাজ করছে । এবার সেই কাজের নিরাপত্তা জোরদার করতে স্পেশাল রোল অবজারভার নিয়োগের পরে এ বার আরও একধাপ এগোল জাতীয় নির্বাচন কমিশন।এবার পাঁচ জন স্পেশাল রোল অবজারভার নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন। মেদিনীপুর, বর্ধমান, মালদা ,জলপাইগুড়ি ও প্রেসিডেন্সি ডিভিশনের জন্য পাঁচ জনকে নিয়োগ করা হয়েছে।কমিশন সূত্রে খবর – SIR-এর ফর্ম সংগ্রহ থেকে ডিজ়িটাইজেশনের কাজ থেকে শুরু করে খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে যাতে কোথায় কোন প্রকার অসুবিধা না হয় , সেসব দিকে বেশি করে নজর রাখতেই এই পাঁচ জনকে নিয়োগ করা হয়েছে । এই ৫ জন হলেন , প্রথম-নীরজকুমার বানসোর : মেদিনীপুর ডিভিশন (দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া)। দ্বিতীয় -কৃষ্ণকুমার নিরালা: বর্ধমান ডিভিশন (বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি)। তৃতীয়- অলোক তিওয়ারি :মালদা ডিভিশন (মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর)। চতুর্থ:পঙ্কজ যাদব : জলপাইগুড়ি ডিভিশন (দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার) । পঞ্চম -রবিকান্ত সিং : প্রেসিডেন্সি ডিভিশন (কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া)।রাজ্যে SIR কাজে জাতীয় নির্বাচন কমিশনের এই রকম পদক্ষেপ কে সাধুবাদ জানিয়েছে নাগরিক সমাজ ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।