আলিপুরদুয়ার জেলা পুলিশের (Alipurduar) কুমারগ্রাম থানার অধীন বারোবিশা ফাঁড়ির পুলিশ শনিবার অভিযান চালিয়ে ধ্বংস করলো শতাধিক গাঁজা গাছ।জানা গেছে গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে এদিন পুলিশ অসম বাংলা সীমানায় থানা এলাকার পাখড়িগুড়ি নামা পাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে আইনানুগ পদ্ধতিতে গাঁজা গাছ গুলি কেটে একত্র জড়ো করে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি এলাকার বাসিন্দাদের অবগত করানো হয় গাঁজা চাষ অবৈধ। গাঁজা সহ মাদকের অপব্যবহার এবং কুপ্রভাব সম্পর্কে ও এলাকাবাসীকে সচেতন করা হয় ভবিষ্যতে কেউ এধরনের কাজে লিপ্ত হলে আইনত কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। আলিপুরদুয়ার জেলা পুলিশ জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে মাদক বিরোধী অভিযান লাগাতার চালিয়ে যাবে।
Alipurduar: পুলিশী অভিযানে ধ্বংস করা হলো শতাধিক গাঁজা গাছ
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla