আসন্ন রমজান মাসে (kolkata) ফলের দাম নিয়ন্ত্রণের জন্য কড়া ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’কে চিঠি দিলেন ভাঙ্গড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। আগামীকাল ১৯ শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রমজান মাস । ১ মাস ধরে চলবে রোজা । রোজার মাসে ফল খুবই গুরুত্বপূর্ণ খাবার । এই ফলের দামই আগুন কালোবাজারিতে । শহরতলী বাজার গুলোর দাম নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স থাকলে গ্রামীণ বাজার গুলোতে টাস্ক ফোর্স না থাকায় কিছু অসাধু ব্যবসায়ীরা ফলের দাম বাড়িয়ে ব্যবসা করছে ।এতে সমস্যায় গ্রামীন এলাকার মানুষেরা । রোজার মাসে এই ফলের দাম নিয়ন্ত্রণ জরুরী। এই ফলের দাম নিয়ন্ত্রণে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠির মাধ্যমে অনুরোধ করলেন ।
kolkata: রমজান মাসে ফলের দাম নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীকে চিঠি নওসাদের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla