দক্ষিন দিনাজপুর (BSF) জেলার ভারত বাংলাদেশ সীমান্তের সোনাপাড়া বি ও পি তে বৃহস্পতিবার উদ্বোধন করা হলো একটি কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্রের। উদ্বোধন করেন বি এস এফ রায়গঞ্জ সেক্টরের ডি আই জি দীনেশ কুমার। জানা গেছে বি এস এফ এর একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্ত এলাকার পড়ুয়াদের বিনামূল্যে কম্পিউটার শিক্ষা প্রদানের লক্ষ্যে এই কম্পিটার প্রশিক্ষন কেন্দ্রটি নির্মিত হয়েছে। প্রশিক্ষন শেষে প্রশিক্ষন গ্রহীতাদের শংশাপত্র প্রদান করা হবে। ডি আই জি দীনেশ কুমার বলেন প্রশিক্ষন প্রাপ্তদের কর্মসংস্থান ও ভবিষ্যতে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে এই প্রশিক্ষণ সহায়ক হবে। উপিস্থিত ছিলেন একশো বি এস এফ এর তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার গুরমীত সিং, এলাকার পঞ্চায়েত সদস্যগন ও স্থানীয় বাসিন্দারা।
BSF: সীমান্তের পড়ুয়াদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষনের উদ্যোগ বিএসএফ এর
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, দক্ষিন দিনাজপুর
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla