আসন্ন বিধানসভা (South 24 Parganas) নির্বাচনের আগে ভাঙ্গন সি পি আই এম দলে। শনিবার সি পি আই এম এর তরুন তুর্কী নেতা প্রতীক উর রহমান যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা প্রতীক উর রহমান সি পি আই এম দলের রাজ্য কমিটির সদস্য ছিলেন। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে ডায়মমন্ড হারবার কেন্দ্রে সি পি আই এম প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। শনিবার তিনি দক্ষিন চব্বিশ পরগনার আমতলায় তৃণমূলের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় এর সাথে এক বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে তিনি তৃণমূলে যোগ দেন। তার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন অভিষেক বন্দোপাধ্যায়। তিনি বলেন প্রতীক উর রহমান এর যোগদানের ফলে দল আরো শক্তিশালী হবে। সিপি আই এম ত্যাগী প্রতীক উর রহমান জানান তার সাথে বেশ কয়েকজন সি পি আই এম নেতা ও কর্মী যোগ দান করেছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এর উন্নয়ন যজ্ঞে সামিল হতেই তৃণমূলে যোগ দিয়েছেন।
South 24 Parganas: বিধানসভা নির্বাচনের আগে ভাঙ্গন সিপিআইএমে ,তৃণমূলে যোগ দিলেন প্রতীক উর রহমান
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, দক্ষিন চব্বিশ পরগনা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla