বৃহস্পতিবার , ফেব্রুয়ারি 26 2026
Breaking News

Bison: বাইসনের পায়ের ছাপে আতঙ্ক এলাকায়

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Bison: বাইসনের পায়ের ছাপে আতঙ্ক এলাকায়আলিপুরদুয়ার (Bison) জেলার কুমারগ্রাম ব্লকের ভল্কা বারোবিশা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের চড়াইমহল এলাকায় বুধবার সকালে বাইসনের পায়ের ছাপ দেখে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান এদিন সকালে তারা জন্তুটির পায়ের ছাপ দেখে খবর দেন বন দপ্তরের বক্সা ব্যাঘ্র প্রকল্প পূর্ব বিভাগের ভল্কা রেঞ্জের কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রেঞ্জার সহ বন কর্মীরা। পায়ের ছাপ দেখে রেঞ্জার প্রভাত কুমার বর্মন জানান নিশ্চিতভাবেই এটি একটি পূর্নবয়স্ক বাইসন বা ইন্ডিয়ান গাউর এর পায়ের ছাপ। গ্রামবাসীরা জানান কয়েকদিন ধরেই তারা এলাকায় জন্তুটির আনাগোনা অনুভব করতে পারছেন। এলাকায় মাঝে মাঝেই জঙ্গল থেকে বাইসন এর বেরিয়ে আসে।এদিন বাইসনের পায়ের ছাপ দেখে তারা আতঙ্কে রয়েছেন। রেঞ্জার প্রভাত কুমার বর্মন জানান এলাকায় বন কর্মীরা নজরদারি চালাচ্ছেন, পাশাপাশি গ্রামবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।