শুক্রবার (Earthquake) হঠাৎ ই হাওড়া সহ রাজ্যের একাধিক জেলা ভূমিকম্পে কেঁপে উঠলো। ভূমি কম্পের উৎসস্থল প্রতিবেশী দেশ বাংলাদেশের সাতক্ষীরা উপজেলার আশাশুলি।রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল প্রায় ৫.৫। পশ্চিমবঙ্গের টাকি থেকে ২৬ কিলোমিটার দূরে রয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল। শুক্রবার দুপুর ১টা ২২ মিনিটে হাওড়া শহরে ভূমি কম্পে কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন জেলাবাসী। কেউ অফিসে কর্মক্ষেত্রে কম্পন অনুভব করেন , কেউ আবার বাড়িতে থাকা অবস্থায় কম্পন অনুভব করেন । অনেকে আবার ভূমিকম্পের সময়ে অফিস ছেড়ে বাইরে বেরিয়ে যান। ভারতের ভূতত্ত্ব বিজ্ঞানকেন্দ্র ( ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ) জানায় , কম্পনের মাত্রা ছিল ৫.৫। এদিন ভূমি কম্পের সময় রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্ন থেকে কর্মীরা তড়িঘড়ি নীচে নেমে আসেন।
Earthquake: ভূমি কম্পে কাঁপল হাওড়া সহ একাধিক জেলা
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, হাওড়া
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla