কয়েকদিন (gas ) আগে বুকিং করেও গ্যাস সিলিন্ডার পাচ্ছেননা গ্রাহকরা। বুকিং এর পরও গ্যাস সিলিন্ডার না পেয়ে বুধবার কোচবিহার জেলার মাথাভাঙ্গা মহকুমা শহরের পশ্চিমপাড়ায় গ্যাস কোম্পানীর ডিলার এর দোকানের সামনে বিক্ষোভ শুরু করেন গ্রাহকরা। তারা জানান বুকিং এর পর তারা খালি গ্যাস সিলিন্ডার নিয়ে ডিলারের দোকানে আসছেন কিন্তু গ্যাস সিলিন্ডার পাচ্ছেননা। গ্যাস সিলিন্ডার না পেয়ে অনেকের বাড়িতে রান্না কার্যত বন্ধ হয়ে গিয়েছে। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের হস্তক্ষেপে গ্রাহকরা বিক্ষোভ তুলে নেন। গ্যাস ডিলার জানান মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতিতে গ্যাসের সরবরাহ বিঘ্নিত হচ্ছে। একারনেই তারা গ্রাহকদের গ্যাস সিলিন্ডার সরবরাহ করতে সমস্যার সম্মুখীন হয়েছেন। গ্রাহকরা পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ তুলে নিলেও তারা গ্যাস সিলিন্ডার সরবরাহ দ্রুত স্বাভাবিক করার দাবি প্রশাসনের কাছে রাখেন।
Gas : বুকিং এর পরেও গ্যাস সিলিন্ডার না পেয়ে গ্যাস ডিলারের দোকানে বিক্ষোভ গ্রাহকদের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper