পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা (Narendra Modi) নির্বাচনের আগে শনিবার কলকাতায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি প্রথমে বেশ কিছু প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন। দ্বিতীয় পর্বে ব্রিগেডে আয়োজিত জনসভায় রাজনৈতিক বক্তব্য রাখেন। এদিনের কর্মসুচির প্রথম পর্বে প্রধানমন্ত্রী আঠারো হাজার আটশো ষাট কোটি টাকার বিভিন্ন প্রকল্পের প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন।প্রকল্পগুলির মধ্যে রয়েছে সড়ক ,রেল ও বন্দর পরিকাঠামোর উন্নয়ন সংক্রান্ত একাধিক কাজ। প্রধানমন্ত্রী প্রকল্প গুলির সূচনা করে জানান এগুলি বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রসঙ্গে তিনি বলেন খড়গপুর থেকে মৌরীগ্রাম এক্সপ্রেস ওয়ে তৈরি হলে রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। এছাড়াও দুবরাজপুর বাই পাস সড়ক এবং কংসাবতী ও শিলাবতী নদীর উপর সেতু নির্মান করা হচ্ছে, এগুলি বাস্তবায়িত হলে যাতায়াত ব্যবস্থা সহ এলাকার অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন। এরপর কর্মসূচির দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী ব্রিগেডের জনসভা থেকে রাজনৈতিক বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শাসকদলকে নিশানা করেন। তিনি বলেন রাজ্যের নির্মম শাসকদলের উৎখাতের সময় চলে এসেছে, পতন হবে পশ্চিমবঙ্গের জঙ্গল রাজের। এরাজ্যের শাসকদলের নেতারা কাটমানি না পেলে কোনো প্রকল্প গ্রামগঞ্জে পৌঁছায়না। এই রাজ্যের সরকার প্রকাশ্যে চাকরি বিক্রি করেছে।সব কিছুর হিসাব হবে। বাংলায় আইনের শাসন শুরু হবে আর আইন যারা ভাঙ্গবে তাদের বেছে বেছে হিসাব নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। বিজেপি রাজ্যের ক্ষমতায় আসলে হাল ফিরবে রাজ্যবাসীর এই গ্যারান্টি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন এরাজ্যে তৃণমূল সরকারের পতনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, অপেক্ষা শুধু সময়ের।
Narendra Modi: ব্রিগেডের সভা থেকে রাজ্য সরকার সহ তৃণমূল কে নিশানা মোদীর
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper