মঙ্গলবার , মার্চ 17 2026
Breaking News

kolkata: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের প্রতিনিধি দলের

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

kolkata: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের প্রতিনিধি দলের এপ্রিল মাসের ২৩ এবং ২৯ তারিখ (kolkata) রাজ্যের বিধানসভা নির্বাচন। এখনো পর্যন্ত বহু ভোটারের নাম বিচারাধীন রয়েছে। বিচারাধীন ভোটার এর সংখ্যা সংক্রান্ত বিষয়ে মঙ্গলবার তৃণমূলের ৩ সদস্যের প্রতিনিধি দল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগর‌ওয়ালের‌ সাথে সাক্ষাৎ করে স্বারকলিপি জমা দেন । এদিন স্বারকলিপি জমার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রিমা ভট্টাচার্য জানান – গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় নাম ছিল ৭,০৪,৫৯,২৮৪ জনের । সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী , বিচারাধীন ৬০ লক্ষ ভোটারের নামও তালিকায় থাকা বাধ্যতামূলক ছিল। কিন্তু ১৫ মার্চ কমিশন কোনোরকম ব্যাখ্যা ছাড়াই রহস্যজনকভাবে সেই সংখ্যা কমিয়ে ৬,৪৪,৫২,৬০৯ করে দেয় । এটাকি ভুল নয় , বরং বিজেপি ও তাদের ‘বি-টিম’ কমিশনের এক সুপরিকল্পিত জালিয়াতি । কমিশনের এরুপ ভূমিকা স্বচ্ছতা এবং স্বাভাবিক ন্যায়বিচারের সম্পূর্ণ পরিপন্থী , স্পষ্ট জানিয়েদেন চন্দ্রিমা ভট্টাচার্য।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।