রবিবার , মার্চ 22 2026
Breaking News

HOWRAH: হাওড়ার “সাঁতরাগাছি কেন্দ্রীয় বিদ্যালয়ের” পাশেই পড়ে রয়েছে আবর্জনার স্তূপ

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, হাওড়া

HOWRAH: হাওড়ার "সাঁতরাগাছি কেন্দ্রীয় বিদ্যালয়ের" পাশেই পড়ে রয়েছে আবর্জনার স্তূপসুস্থ জায়গায় সুস্থ মনের বিকাশ । (HOWRAH) বিদ্যালয় হল এমন একটি জায়গা যেখানে সুস্থ মনের বিকাশের মাধ্যমে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ তৈরি হয় । কিন্তু ছবিটি বাস্তবে কি তাই ? হাওড়ার “সাঁতরাগাছি কেন্দ্রীয় বিদ্যালয়” এর পাশেই পড়ে রয়েছে আবর্জনার স্তূপ। কেন্দ্রীয় সরকারি বিদ্যালয়ের পাশে এরূপ দৃশ্যে হতভাগ স্কুলে আসা পড়ুয়া থেকে অভিভাবক সকলেই । যেখানে কেন্দ্রীয় সরকার “স্বচ্ছ ভারত” অভিযান চালাচ্ছে , চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। সেখানেই কেন্দ্রীয় সরকারি বিদ্যালয়ের পাশেই নোংরা আবর্জনার স্তূপ।ছাত্র ছাত্রীদের থেকে অভিভাবক সকলের প্রতিক্রিয়া, কেন্দ্রীয় সরকারি বিদ্যালয়ের পাশে এরূপ দৃশ্য কোনভাবেই কাম্য নয় । বহু দূর দূরান্ত থেকে বহু ছাত্র ছাত্রীরা এই সাঁতরাগাছি কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশোনা করে । বহু ছাত্র ছাত্রীদের মতে এরকমই নোংরা দেখলে ঘেন্না লাগে । এলাকাবাসীদের মতে বহু দিন ধরে এই নোংরা পড়ছে কেন্দ্রীয় বিদ্যালয়ের পাশেই। পাশাপাশি রাস্তায় বালি পাথর মাঝেমধ্যে‌ই পড়ে থাকে, বহুবার বহু লোকের দূর্ঘটনা ও ঘটেছে ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।