সোমবার , মার্চ 23 2026
Breaking News

siliguri: চোপরায় প্রতারনা করে শিলিগুড়িতে গা ঢাকা অবস্থায় গ্রেপ্তার এক ব্যক্তি

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: চোপরায় প্রতারনা করে শিলিগুড়িতে গা ঢাকা অবস্থায় গ্রেপ্তার এক ব্যক্তি দক্ষিন দিনাজপুর (siliguri) জেলার চোপরা থানা এলাকায় প্রতারনা করে শিলিগুড়িতে গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হলোনা, পুলিশের হাতে গ্রেপ্তার হতে হলো প্রতারককে। জানা গেছে এক ব্যক্তি নিজেকে বেসরকারি প্রতিষ্ঠানের ম্যানেজার পরিচয় দিয়ে চোপরা থানা এলাকায় বিভিন্ন ব্যক্তির থেকে নানা অজুহাতে টাকা তুলতো। পরে টাকা ফেরত দেবার প্রতিশ্রুতি দিয়ে টাকা তুলে টাকা ফেরত না দিয়ে চোপরা থেকে পালিয়ে যায় সেই ব্যক্তি। প্রতারিত এক মহিলা চোপরা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে চোপরা থানার পুলিশ তদন্ত শুরু করে জানতে পারে অভিযুক্ত ব্যক্তি শিলিগুড়িতে গা ঢাকা দিয়ে আছে। চোপরা থানার পুলিশ শিলিগুড়ি আসে ও শিলিগুড়ি পুলিশের সহায়তায় জানতে পারে অভিযুক্ত ব্যক্তি শিলিগুড়ির আশিঘর এলাকায় অবস্থান করছে। আশিঘর ফাঁড়ির পুলিশ এর সাহায্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় ও শিলিগুড়ি থানায় নিয়ে আসা হয়। সমস্ত আইনী প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তকে চোপরা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। চোপরা থানার পুলিশ ধৃতকে নিয়ে পরবর্তী পদক্ষেপের জন্য চোপরায় নিয়ে যায় বলে জানা গেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।