বৃহস্পতিবার , এপ্রিল 9 2026

Alipurduar: ব্রাউন সুগার সহ গ্রেপ্তার একজন

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: ব্রাউন সুগার সহ গ্রেপ্তার একজন বড় সাফল্য পেল জয়গাঁ থানার পুলিশ। (Alipurduar) জয়গাঁ থানার ওসি নয়ন দাসের নেতৃত্বে প্রতিনিয়ত চলছে মাদক বিরোধী অভিযান মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে ছোট মেচিয়া বস্তি এলাকার ২৬ বছরের যুবক সাদ্দাম হোসেন ব্রাউন সুগার পাচার করার পথে তাকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় ৮৭ গ্রাম ব্রাউন সুগার। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গ্রেপ্তার করা হয় তাকে। বুধবার তাকে আলিপুরদুয়ার জেলা আদালতের তোলা হবে জানিয়েছেন জয়গাঁ থানার ওসি নয়ন দাস। অভিযান লাগাতার ভাবে চলতেই থাকবে জানিয়েছেন ওসি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।