হাতি, বাদরের (Alipurduar) পর এবার বুনো শুয়োর। লোকালয়ে বন্যপ্রাণীর তাণ্ডব অব্যাহত। কুমারগ্রাম ব্লকের দক্ষিণ হলদিবাড়ি এলাকায় বুনো শুয়োরের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হল কচুখেত। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে একদল বুনো শুয়োর চেংমারি বিটের জঙ্গল থেকে বের হয়ে দক্ষিণ হলদিবাড়ি এলাকায় লোকালয়ে ঢোকে এবং কৃষি জমিতে তাণ্ডব চালায়। এতে এলাকার কচুখেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যার ফলে মাথায় হাত পড়েছে কৃষকদের। স্থানীয়দের অভিযোগ, হাতি, বাদর, শুয়োর সহ বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে প্রায়ই ফসলের ব্যাপক ক্ষতি করছে। যার ফলে পরিশ্রমের ফসল ঘরে তোলা সম্ভব হচ্ছে না।
Alipurduar: দক্ষিণ হলদিবাড়িতে বুনো শুয়োরের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত কচুখেত
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla