অবশেষে পশ্চিমবঙ্গে (BJP) পরিবর্তন। ২০০ -র বেশি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করতে চলেছে বিজেপি। রাজ্যে ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে বলে জানালেন করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য । এছাড়াও তিনি এদিন সকল রাজনৈতিক কর্মীদের কাছে আবেদন করেন শান্তি বজায় রাখার জন্য । এছাড়াও এদিন তিনি বলেন পশ্চিমবঙ্গ বহুদিন ধরে ভোট পরবর্তী হিংসার দাগ বহন করছে। এইসমস্ত পরিস্থিতি থেকে বেরিয়ে আসতেই মানুষ আমাদের ভোট দিয়েছেন , আমাদের একটি সুযোগ দিয়েছেন নিজেদের প্রমাণ করার জন্য। এদিন রাজ্যে বিজেপি ২০০ -র বেশি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছে । রাজ্যের পাত্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বিপুল সংখ্যক ভোটে হারিয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রাজ্যের বহু হেভিওয়েট মন্ত্রী পরাজিত হয়েছে ।বিজেপি প্রথম বার পশ্চিমবঙ্গ জয়লাভ করে একাধিক নয়া রেকর্ড ও গড়লো বলা বাহুল্য।
BJP: বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে, বার্তা রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper