শহরজুড়ে বেআইনি নির্মাণ তৃণমূল সরকার আমলে (Agnimitra Paul)।১৫ বছর ধরে তৃণমূল সরকারের আমলে এই বেআইনি নির্মাণ বন্ধের বদলে ক্রমশই বেড়েছে ।তৃণমূল নেতাদের মোটা অংকের টাকা দিলেই মিলতো বেআইনি বহুতলের নির্মাণের ছাড়পত্র, একরকম অভিযোগের সংখ্যা প্রচুর । অবশেষে তৃণমূল সরকারের পতন ঘটেছে । ২৬ শে সরকার বদলের পরই ডবল ইঞ্জিন বিজেপি সরকারের বুলডোজার অ্যাকশন শুরু হয়েগেছে পশ্চিমবঙ্গে । রবিবার কলকাতা শহরের একাধিক জায়গায় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো বেআইনি নির্মাণ।তিলজলা, কসবা, বেলেঘাটার একাধিক বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে । এদিন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল নিজে কসবা বিবি চ্যাটার্জি স্ট্রিটের অবৈধ নির্মাণ ভাঙার কাজ পরিদর্শন করতে যান । অবৈধ ভাঙার কাজ পরিদর্শনের পর ,পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন , অবৈধ নির্মাণ কোথায় কোথায় হচ্ছে ,কোথায় নির্মাণ এর সঙ্গে অবৈধ অংশ জুড়েছে , পুরসভার তরফ থেকে যাদের এই সব অবৈধ নির্মাণ কাজের দেখার দায়িত্ব দেওয়া ছিল তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হবে । পাশাপাশি যেসব প্রোমোটাররা এই সব অবৈধ বহুতল বানিয়েছে তাদের বিরুদ্ধে ও কড়া ব্যবস্থা নেওয়া হবে । এদিন মন্ত্রী এও জানান কসবা, বেলেঘাটা ,তিলজলার একাধিক বেআইনি নির্মাণ এর সঙ্গে সোনা পাপ্পু ও রাজু নস্করের নামও জড়িয়েছে । সেই সব বেআইনি বিল্ডিং গুলো ভাঙার কাজ শুরু হয়েছে ।১৪৩ বিবি চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটও ভাঙা হয়েছে যেটি সোনা পাপ্পুর । এছাড়াও ৬ টি বেআইনি নির্মাণ নিয়ে নোটিশও পাঠানো হয়েছে । এদিন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল কড়া ভাষায় বার্তাও দেন , তিনি বলেন নোটিশ পাঠানো হচ্ছে । প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবার জন্য যথেষ্ট সময় ও দেওয়া হচ্ছে। অবৈধ প্রমাণিত হলে সেই নির্মাণ কে ভেঙে ফেলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।
Agnimitra Paul: কসবায় অবৈধ নির্মাণ ভাঙার কাজের পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper