ড্রাগসের (Alipurduar) নেশায় আসক্ত হয়ে যাচ্ছে যুবসমাজ। শামুকতলা এলাকায় অভিযান চালিয়ে ছয় জনকে গ্রেপ্তার করে ব্যক্তিগত বন্ডে ছেড়ে দিয়েছে পুলিশ। গত প্রায় এক বছর যাবত শামুকতলা এলাকায় কেমন ভাবে ড্রাগসের বিরুদ্ধে কোন অভিযান হয়নি গ্রেফতার করতে পারেনি পুলিশ কাউকে। প্রায় এক বছর বাদে পুলিশের অভিযান আবার শুরু হয়েছে সরকারের পরিবর্তন হওয়ার পরেই। কিন্তু ড্রাগসের মূল সরবরাহকারীরা বহাল তবিয়তেই শামুক তলায় এসে সরবরাহ করে যাচ্ছেন যুবসমাজের মধ্যে। পুলিশ তাদের টিকির নাগালও পায়নি যদিও অনেকেই বলছেন পুলিশ তাদের ধরার চেষ্টা করে না। শামুকতলা গান্ধী শতাব্দী প্রাইমারি স্কুল ট্রাইবাল অফিস গরুহাটি সাঁতালপুর মিশন স্কুল মাঠ সহ হ্যালিপ্যাড এলাকা ড্রাগস কারবারিদের মুক্তাঞ্চল বলে চিহ্নিত শামুকতলা বাসির অনেকের কাছেই। ড্রাগস সেবন করার অপরাধে অভিযান চালিয়ে ৬ জনকে ধরা হলেও ব্যক্তিগত বন্ডে তাদের ছেড়ে দেওয়া হয়েছে এমনটাই জানা গেছে শামুকতলা থানার পুলিশের কাছ থেকে।
Alipurduar: ড্রাগসের রমরমা কারবার চলছে শামুকতলায়
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper