বুধবার , মে 27 2026
Breaking News

MALDA: উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ গুলি,গ্রেপ্তার এক

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ

MALDA: উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ গুলি,গ্রেপ্তার এক মালদহ জেলা (MALDA) পুলিশের মানিকচক থানার পুলিশ গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার বিকালে থানা এলাকার জেসারতটোলায় মহম্মদ ফারুক, পিতা – নজরুল এর বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করে চারটি আগ্নেয়াস্ত্র সহ সাত রাউন্ড তাজা গুলি। গ্রেপ্তার করা হয় মোহম্মদ ফারুককে। পুলিশ সূত্রে জানানো হয় ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতকে আদালতে পেশ করা হবে ও তদন্তের স্বার্থে ধৃতকে পুলিশ রিমান্ডে নেবার আবেদন জানানো হবে। পুলিস খতিয়ে দেখছে ধৃত ব্যক্তির সাথে অস্ত্র পাচার চক্রের যোগ আছে কিনা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।