জাল ইমিগ্রেশন (siliguri) স্ট্যাম্প ব্যবহার করে নেপালে প্রবেশের চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার ইন্দো নেপাল সীমান্তের খড়িবাড়ি থানার পানিট্যাঙ্কি চেকপোস্টে সশস্ত্র সীমা বলের জওয়ানদের হাতে আটক হলেন দুই থাই মহিলা। জানা গেছে এদিন থাইল্যান্ডের দুই মহিলা নেপালে প্রবেশের জন্য চেকপোস্টে কর্তব্যরত সশস্ত্র সীমা বলের জওয়ানদের হাতে তাদের কাগজপত্র দেন। কাগজ পত্র খতিয়ে দেখার সময় ইমিগ্রেশন স্ট্যাম্প দেখে জওয়ানদের সন্দেহ হয়। জওয়ানরা সন্দেহ নিরসনের জন্য সীমান্তে থাকা ইমিগ্রেশন দপ্তরে যোগাযোগ করেন। ইমিগ্রেশন দপ্তর থেকে জানানো হয় দুই থাই মহিলার নামে কোনো ইমিগ্রেশন স্ট্যাম্প তারা ইস্যু করেনি। এই খবর পেয়ে সশস্ত্র সীমা বলের জওয়ানরা দুই মহিলাকে আটক করেন ও খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেন। পুলিশ সূত্রে জানা গেছে দুই মহিলার বিরুদ্ধে জাল ইমিগ্রেশন স্ট্যাম্প ব্যবহার করে নেপালে প্রবেশের চেষ্টার অভিযোগ দায়ের করে মামলা রুজু করা হয়েছে। ধৃত দুই মহিলার নাম পিমচানোক কেটলা ও চিনতারা বুদ্দাফং,দুজনেই থাইল্যান্ডের বাসিন্দা। ধৃতদের আদালতে পেশ করা হয়েছে। ধৃত দুই মহিলা যে গাড়ি করে সীমান্তে এসেছিলেন সেই গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় সন্দেহ আরও তীব্রতর হয়। পরে পুলিশ পলাতক চালককেও গ্রেপ্তার করে। ধৃত দুই মহিলার কাছে বৈধ নথিপত্র থাকা সত্বেও তারা জাল ইমিগ্রেশন স্ট্যাম্প কেন ব্যবহার করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।
siliguri: জাল ইমিগ্রেশন স্ট্যাম্প ব্যবহার করে নেপালে প্রবেশের চেষ্টায় আট দুই থাই মহিলা
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper