সোমবার , জুন 8 2026
Breaking News

Kolkata : তারাতলা রোডের দীর্ঘদিনের বেহাল দশা পরিদর্শনে মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ

রিপোর্ট : সুরজিৎ মালিক, এই যুগ, কলকাতা

Kolkata : তারাতলা রোডের দীর্ঘদিনের বেহাল দশা পরিদর্শনে মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁদীর্ঘদিনের (kolkata) বেহাল দশা বেহালা , মহেশতলা ও বজবজের অতি গুরুত্বপর্ণ তারাতলা রোডের ।সোমবার রাস্তার দীর্ঘদিনের বেহাল দশা সরেজমিনে পরিদর্শনে যান বেহাল পশ্চিম এর বিধায়ক তথা রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ । রাস্তা পরিদর্শনে গিয়ে রাস্তার কাজে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের থেকে অবাক করা তথ্য পেয়ে চমকে গেলেন মন্ত্রী। মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ কে রাস্তার কাজের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা জানান ,দীর্ঘদিন ধরে এই অবস্থার জন্য দায়ী বিগত তৃণমূল সরকারের নেতা মন্ত্রী রা । কর্মীরা এও অভিযোগ জানান অভিষেক ব্যানার্জী ,ফিরহাদ হাকিমের গাড়ি যাবে বলে রাস্তা মেরামত করার জন্য প্রয়োজনীয় ট্র্যাফিক ব্লক পায়নি তারা ।এমন কি অভিষেক ব্যানার্জী যাবে দুপুর ৩ টে ,সকাল ৯ টা থেকে রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হতো পুলিশ প্রশাসনের তরফে ।Kolkata : তারাতলা রোডের দীর্ঘদিনের বেহাল দশা পরিদর্শনে মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ এদিন রাস্তার কাজে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা বলেন ,রাজ্যে বিজেপি সরকার আসায় তারা সরকার ও পুলিশ প্রশাসন থেকে যথেষ্ট সহযোগিতা পাচ্ছে । এদিন মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ রাস্তার কাজে যুক্ত কর্মীদের আহবান করেন বর্তমান সরকারের সম্পূর্ণ সহযোগিতায় যুদ্ধকালীন তৎপরতার সাথে অতি শীঘ্রই এই রাস্তার কাজ সম্পন্ন করতে। পথ চলতি মানুষের মতে এই তারাতলা রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা ,দীর্ঘদিন ধরে ভাইপো অভিষেক আর জনাব হাকিম এর মত তৃণমূল এর নেতা মন্ত্রী দের জন্য সাধারণ মানুষকে অনেক ভোগান্তি তে পড়তে হয়েছে ১৫ বছর ধরে । এখন রাজ্যে ডাবল ইঞ্জিন বিজেপি সরকার । কাজ ও হবে দ্রুত গতিতে ,আশাবাদী জনতা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।