সুরেন্দ্রনাথ কলেজের (Alipurduar)পর এবার আলিপুরদুয়ার বিশ্ব বিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম খুলতেই মিলল মদের বোতল, কনডম, এবং মাদকের সিরিঞ্জ সহ তাস । ৪ মে ভোটের ফল প্রকাশের পর দিনই আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ওই ইউনিয়ন রুমে পতাকা লাগিয়ে দিয়েছিল এভিবিপি সংগঠনের ছাত্র রা। তারপর থেকে ওই ঘরে কেউ ঢোকেনি। সোমবার ইউনিয়ন অফিসে নিজেদের পতাকা না দেখতে পেয়ে উপাচার্যের কাছে ইউনিয়ন রুম খুলে দেওয়ার জন্য দাবী করে এভিবিপি-র ছাত্ররা, উপাচার্য্য তাদেরকে রুমের চাবি না দেওয়াও তালা ভেঙে ইউনিয়ন রুমে ঢোকে ছাত্ররা, আর তাতেই তাদের চক্ষু চড়কগাছ। ইউনিয়ন রুমের ভেতরে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল, কনডম, এবং মাদকের সিরিঞ্জ তাস। এমনকি উদ্ধার হয়েছে ছাত্রদের এটেন্ডেন্স রেজিস্ট্রারও। ছাত্রদের দাবী অবিলম্বে কারা এবং কোন ছাত্র নেতারা এই কর্ম কান্ডের সাথে যুক্ত ছিল তা ক্ষতিয়ে দেখুক কলেজ কতৃপক্ষ। এদিকে কলেজ কর্তৃপক্ষও এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে। তবে কোন লিখিত অভিযোগ জমা পরেনি বলে এ বিষয়ে কিছু বলতে পারবেননা বলে জানান বিশ্ববিদ্যালয়ে উপাচার্য্য সরিত কুমার চৌধুরী।
Alipurduar: সুরেন্দ্রনাথ কলেজের পর আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে অপ্রত্যাশিত জিনিস
রিপোর্ট : মলয় দেবনাথ, এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper