আগামী ২১শে জুন আন্তর্জাতিক (kolkata) যোগ দিবস। মঙ্গলবার কলকাতার ব্রিগেড ময়দানে আন্তর্জাতিক যোগ দিবসের কার্যক্রমের স্থল পরিদর্শন করলেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী মানসুখ মন্দাভিয়া , কেন্দ্রীয় আয়ুশ দপ্তরের মন্ত্রী প্রতাপরাও যাদব , রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য ও বিজেপি বিধায়ক তথা রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ সহ রাজ্য বিজেপি নেতৃত্ব। পশ্চিমবঙ্গে প্রথম বার বিজেপি সরকার গঠনের পর আন্তর্জাতিক যোগ দিবস পালন হবে কলকাতায় ,সেইজন্য এদিন ব্রিগেড ময়দান চত্বর ঘুরে দেখেন কেন্দ্রীয় ও রাজ্যের মন্ত্রী সহ কেন্দ্রীয় নেতৃত্ব।
kolkata: কলকাতার ব্রিগেড ময়দানে আন্তর্জাতিক যোগ দিবসের কার্যক্রমের স্থল পরিদর্শনে কেন্দ্রীয় ও রাজ্যের মন্ত্রী সহ বিজেপি নেতৃত্ব
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla