তৃণমূল সরকারের আমলে (Suvendu Adhikari) রাজ্যের প্রতি জেলায় দুর্গাপুজো কমিটিগুলিকে সরকারি অনুদান দেওয়ার ব্যবস্থা চালু করেছিলো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছর বছর সেই অনুদান এর পরিমান বেড়েছে । ২০২৬ শে রাজ্যে বিজেপি সরকার আসায় অনেকের মনে প্রশ্ন ছিল আগের তৃণমূল সরকারের মতো বিজেপি সরকার ও দুর্গা পুজোর অনুদান দেবে ? নাকি বন্ধ করবে।শুক্রবার সেই প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার বিষয়টি প্রয়োজনের ভিত্তিতে বিবেচনা করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘সামান্য সরকারি অনুদান যাদের প্রয়োজন নেই, তাদের অনুদান দেওয়ার প্রয়োজন নেই। যাদের সরকারি অনুদান প্রয়োজন,যাদের অনুদান ছাড়া পুজো হবে না, তাদের পাশে সরকার থাকবে।” মুখ্যমন্ত্রী এও বার্তা দেন ,এবার আরও বেশি সংখ্যক দুর্গাপুজো হবে।
Suvendu Adhikari: আরও বেশি সংখ্যক দুর্গাপুজো হবে ,বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla