প্রতি বছরের মত (Alipurduar) এই বছর মহা সমারোহে পালিত হল অরণ্য সপ্তাহ আলিপুরদুয়ার জেলায়। মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার রবীন্দ্র ভবন প্রাঙ্গনে পালিত হয় অরণ্য সপ্তাহের অনুষ্ঠান।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা শাসক ময়ূরী বাসু, আলিপুরদুয়ার বিধায়ক পরিতোষ দাস, মাদারিহাট বিধায়ক লক্ষণ লিম্বু সহ বন দফতরের আধিকারিকরা। প্রতিবছর ১৪ই জুলাই থেকে ২০শে জুলাই তারিখ অবধি টানা সাত দিন ধরে পালন করা হয় অরণ্য সপ্তাহ।এই অরণ্য সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হল পরিবেশ সংরক্ষণ এবং পরিবেশ সংরক্ষণের বিষয়ে মানুষকে সচেতন করে তোলা।অরণ্য সপ্তাহে প্রধানত বৃক্ষরোপণ এবং অরণ্য সংরক্ষণমূলক বিভিন্ন কার্যাবলী করা হয়ে থাকে।
এদিন রবীন্দ্র ভবন প্রাঙ্গনে গাছের চারা রোপণ করা হয়।
Alipurduar: অরণ্য সপ্তাহ পালিত হলো মহাসমারোহে
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper