মঙ্গলবার , জুলাই 21 2026
Breaking News

Alipurduar: গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড পেলেন চেংমারির এক বাসিন্দা

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড পেলেন চেংমারির এক বাসিন্দাবিকশিত (Alipurduar) ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন, বা ভিবি জি রাম জি যোজনায় আলিপুরদুয়ার জেলার মধ্যে প্রথম কুমারগ্রাম ব্লকের এক উপভোক্তা গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড পেলেন। সোমবার কুমারগ্রাম ব্লকের বিডিও সন্দীপ ধাড়া চেংমারি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা প্রেমানন্দ দাসের হাতে ওই রোজগার কার্ড তুলে দেন। উল্লেখ্য, বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা ‘ভিবি জি রাম জি’ যোজনার মাধ্যমে উপভোক্তারা বছরে ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিন কাজ পাবেন। অদক্ষ কাজের জন্য দৈনিক ২৬০ টাকা করে মজুরি দেওয়া হবে। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে এই যোজনা চালু করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।