সাধারণ মানুষের সমস্যাসমূহ (Agnimitra Paul) যাতে সরাসরি সরকারের কাছে জানানো যায় সেইজন্য “মুখোমুখি” নামক একটি কার্যক্রম শুরু করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এই কার্যক্রমের মাধ্যমে সপ্তাহে তিনদিন মঙ্গলবার ,বৃহস্পতিবার ও শনিবার কর্পোরেশন এবং পৌরসভাতে এই পরিষেবা দেওয়া হচ্ছে। “পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন ,“জনগণের কথা শুনতে ,জনগণের পাশে থাকতে এবং এই পরিষেবা আরও সহজ ও কার্যকর করতে সরকারের পক্ষ থেকে প্রত্যেক কর্পোরেশন এবং পৌরসভায় শীঘ্রই চালু হবে Grievance সেল (অভিযোগ বিভাগ ), যেটা সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকবে। এই বিভাগে একজন নোডাল অফিসার এর দায়িত্বে থাকবেন।এখানে নাগরিকদের সমস্যা গুরুত্ব সহকারে শোনা হবে।
Agnimitra Paul: প্রত্যেক কর্পোরেশন এবং পৌরসভায় শীঘ্রই চালু হবে Grievance সেল ,জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
রিপোর্ট : ভাস্কর সেহানবিশ , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper