মঙ্গলবার , জুলাই 28 2026
Breaking News

Agnimitra Paul: প্রত্যেক কর্পোরেশন এবং পৌরসভায় শীঘ্রই চালু হবে Grievance সেল ,জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

রিপোর্ট : ভাস্কর সেহানবিশ , এই যুগ, কলকাতা

Agnimitra Paul: প্রত্যেক কর্পোরেশন এবং পৌরসভায় শীঘ্রই চালু হবে Grievance সেল ,জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পালসাধারণ মানুষের সমস্যাসমূহ (Agnimitra Paul) যাতে সরাসরি সরকারের কাছে জানানো যায় সেইজন্য “মুখোমুখি” নামক একটি কার্যক্রম শুরু করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এই কার্যক্রমের মাধ্যমে সপ্তাহে তিনদিন মঙ্গলবার ,বৃহস্পতিবার ও শনিবার কর্পোরেশন এবং পৌরসভাতে এই পরিষেবা দেওয়া হচ্ছে। “পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন ,“জনগণের কথা শুনতে ,জনগণের পাশে থাকতে এবং এই পরিষেবা আরও সহজ ও কার্যকর করতে সরকারের পক্ষ থেকে প্রত্যেক কর্পোরেশন এবং পৌরসভায় শীঘ্রই চালু হবে Grievance সেল (অভিযোগ বিভাগ ), যেটা সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকবে। এই বিভাগে একজন নোডাল অফিসার এর দায়িত্বে থাকবেন।এখানে নাগরিকদের সমস্যা গুরুত্ব সহকারে শোনা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।