বৃহস্পতিবার , জুলাই 30 2026
Breaking News

Alipurduar: শতাব্দী প্রাচীন গাছে ফাটল ,বন্ধ স্কুল কয়েক দিন ধরে

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: শতাব্দী প্রাচীন গাছে ফাটল ,বন্ধ স্কুল কয়েক দিন ধরে শতাব্দী প্রাচীন স্কুলের মাঠের (Alipurduar) গাছে ফাটল দেখা দিয়েছে যার ফলে বন্ধ বেশ কয়েকদিন যাবৎ স্কুলে পঠন পাঠন। বুধবার আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকের টটপাড়া ২ গ্রাম পঞ্চায়েতের খাতোপাড়া বি এফ পি স্কুলের ফাটল ধরা গাছ কাটার কাজ শুরু হয়েছে। ‌ প্রাথমিকভাবে জানা গেছে প্রায় এক হাজার সিএফটি কাঠ হবে গাছটিতে। শতাব্দী প্রাচীন গাছটির গোলাই ১৯ ফুট। বাজারদর আনুমানিক ৫ লক্ষ টাকা। আগামী সোমবার নাগাদ স্কুলে পরীক্ষা শুরু হবে সোমবারের আগেই গাছ কাটার কাজ শেষ করতে হবে। ‌ বেশ কয়েকদিন যাবত স্কুলের ছাত্র-ছাত্রীরা আসেনা বিপদ জনক গাছ মাঠে দাঁড়িয়ে থাকার দরুন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।