হাতেগোনা আর দুদিন (Annapurna yojana) আছে জুলাই মাসের এরই মধ্যে অন্নপূর্ণা যোজনার কাগজ ঠিক করার জন্য লম্বা লাইন হয়েছে মহিলাদের আলিপুরদুয়ার দু’নম্বর ব্লক অফিসে। অনলাইনে ফরম ফিলাপ করেও অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি অনেকের, তাছাড়া ব্লক অফিসে ফর্ম পূরণ করে জমা দেওয়ার পরেও অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই মহিলাদের লম্বা লাইন দেখা গেল ব্লক অফিস চত্বরে। তবে অপ্রীতিকর ঘটনা ঠেকাতে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন ছিল ব্লক অফিসে। বেশ কয়েকজন কর্মী অন্নপূর্ণা যোজনার কাগজ জমা নেওয়ার পাশাপাশি যারা পায়নি তাদের অ্যাকাউন্ট আপডেট কি আছে তা সরজমিনে দেখে যাচ্ছেন মহিলারাই।
Annapurna yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি ,লম্বা লাইন ব্লক অফিসে
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla