আগামী পঞ্চাশ বছরের কথা (Agnimitra Paul) মাথায় রেখেই বাংলার উন্নয়নে নতুন ফ্লাইওভার সহ সেতু নির্মাণের মত একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ বিজেপি সরকারের পক্ষ থেকে । আজ কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান ,“রাস্তা ও মেট্রো একসাথে পাশাপাশি এরকম একটি পরিকল্পনা কলকাতা শহরের জন্য নিচ্ছে সরকার। আমরা যেটাই তৈরি করবো সেটা পরবর্তী পঞ্চাশ বছরের কথা ভেবে করবো। কারণ দিনের পর দিন জনসংখ্যা বাড়বে ,জানবাহনের সংখ্যা বাড়তে থাকবে ,তখন রাস্তা হয়ে যাবে কম”।তিনি আরও বলেন ,“আগামীতে শিলিগুড়ি ,আসানসোলের মতো জায়গায় উড়াল পুল নির্মাণ করা হবে। ইতিমধ্যেই আসানসোলে কালিপাহাড়ি থেকে দামোদর পর্যন্ত ,বাঁকুড়া এবং আসানসোল দক্ষিণের মধ্যে দামোদর নদের ওপর দিয়েও উড়াল পুল নির্মাণের সার্ভে করার কাজ সমাপ্ত হয়েছে”।
Agnimitra Paul: পরবর্তী পঞ্চাশ বছরের কথা চিন্তা করেই নতুন ফ্লাইওভার সহ সেতু নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার বলে জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
রিপোর্ট : ভাস্কর সেহানবিশ , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper