শনিবার , আগস্ট 1 2026
Breaking News

2nd hooghly bridge: মেরামতির কাজের জন্য রবিবার ৮ ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

2nd hooghly bridge: মেরামতির কাজের জন্য রবিবার ৮ ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু২ অগস্ট রবিবার ছুটির দিনে (hooghly bridge) ভোর ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। জানা গিয়েছে HRBC র মেরামতির কাজের জন্য রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু । শুক্রবার বিকল্প হিসেবে প্রধানত হাওড়া ব্রিজ ব্যবহার করার নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ। এছাড়াও বিকল্প রাস্তা হিসাবে টার্ফ ভিউ থেকে গাড়ি হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।সেখান থেকে সেন্ট জর্জেস গেট রোড দিয়ে স্ট্র্যান্ড রোড তারপর হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে।এছাড়াও বিকল্প হিসেবে হেস্টিংস ক্রসিং থেকে ডানদিকে ঘুরে খিদিরপুর রোড ব্যবহার করা যাবে।হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরিয়ে দেওয়া হবে।এরপর সেন্ট জর্জেস গেট রোড দিয়ে স্ট্র্যান্ড রোড তারপর হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে। ২ আগস্ট রবিবার ছুটির দিন হাওয়ায় যান চলাচলে তেমন বড় সমস্যা হবেনা বলে মনে করছে সাধারণ মানুষ। কারণ রবিবার সরকারি বেসরকারি বহু অফিস বন্ধ থাকে । সূত্রের খবর, HRBC র মেরামতির কাজের জন্য রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু । সেতু বন্ধ থাকায় ভোর ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত কোনো রকম যানবাহন চলবে না হুগলি সেতু দিয়ে ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।