শনিবার , আগস্ট 1 2026
Breaking News

Alipurduar: লাগাতার বৃষ্টি ,জনজীবন বিপর্যস্ত আলিপুরদুয়ার জেলা জুড়ে

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: লাগাতার বৃষ্টি ,জনজীবন বিপর্যস্ত আলিপুরদুয়ার জেলা জুড়েলাগাতার (Alipurduar) বৃষ্টির ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে আলিপুরদুয়ার জেলা জুড়ে। যদিও আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আকাশ মেঘলা থাকবে মাঝেমধ্যেই বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। ‌ তবে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্তে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির দরুন জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ‌ জেলার বেশ কিছু প্রান্তে মুষলধারে বৃষ্টি চলছে সকাল থেকেই। ‌ রাজ্য সড়ক থেকে শুরু করে জাতীয় সড়কে যান চলাচল অনেকটাই কম। ‌ রাস্তায় যাত্রী সংখ্যা অনেক কম অন্যদিনের তুলনায়। ‌ নেহাত জরুরী প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে রাস্তায় দেখা যাচ্ছে না। ‌

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।