বৃহস্পতিবার , আগস্ট 6 2026
Breaking News

siliguri: শিলিগুড়ি শহরে অবৈধভাবে পার্কিং ফি আদায়ের অভিযোগ, স্থানীয়দের হাতে পাকড়াও অভিযুক্তরা

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: শিলিগুড়ি শহরে অবৈধভাবে পার্কিং ফি আদায়ের অভিযোগ, স্থানীয়দের হাতে পাকড়াও অভিযুক্তরা শিলিগুড়ি (siliguri) শহরের হিলকার্ট রোড, সেবক রোড সহ বিভিন্ন এলাকায় কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরেই অবৈধভাবে পার্কিং ফি আদায় করছিলো বলে অভিযোগ যানবাহন চালক ও স্থানীয়দের। বৃহস্পতিবার স্থানীয়রা হাতে নাতে পাকড়াও করেন অভিযুক্তদের ও পুলিশের হাতে তুলে দেন। তারা জানান পার্কিং ফি আদায়ের জন্য পৌরনিগমের করা টেন্ডারের মেয়াদ চলতি বছরের মার্চ মাসে শেষ হয়ে গিয়েছে। এরপর নতুন করে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন না হলেও একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে এসব এলাকায় পার্কিং ফি আদায় করছিলো। অভিযোগ পেয়ে পুরনো টেন্ডার নেওয়া ঠিকাদার ও স্থানীয়রা বৃহস্পতিবার অভিযুক্তদের হাতে নাতে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন। তাদের দাবি যথাযথ তদন্ত করে অভিযুক্তদের কঠোর শাস্তি প্রদান এর ব্যবস্থা করুক প্রশাসন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।