গদাধর নদীর বাঁধ (Alipurduar) ভেঙ্গে গেছে আর এর ফলেই ভাটিবাড়ী গ্রাম পঞ্চায়েতের বোরাগাড়ি এলাকায় কয়েকশো বাড়ি জল ভগ্ন হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল থেকে রাজ্য সড়কের উপর দিয়ে জল বইতে থাকে। কিছুক্ষণের মধ্যেই বোরাগাড়ি ২৬২ নম্বর বুথে রাজ্য সড়কে ফাটল দেখা দেয়। শেষ পর্যন্ত রাজ্য সড়ক ভেঙ্গে যায়। প্রায় ১৫ ফুট রাস্তা ভেঙ্গে যাওয়ার দরুন বাড়ি থেকে জল নামতে শুরু করে। ভাঙ্গনের খবর পাওয়ার পরেই ৫ নম্বর মন্ডলের বিজেপির মন্ডল সভাপতি মতিলাল বর্মন ওই এলাকায় পৌঁছান বিষয়টি জানানো হয় প্রশাসনিক কর্তাদের। তৎক্ষণাৎ ওই এলাকায় গিয়ে পৌঁছায় আলিপুরদুয়ার দু’নম্বর ব্লক অফিস থেকে ইঞ্জিনিয়ার সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। তারা জানিয়েছেন সাধারণ মানুষের যাতায়াতের স্বার্থে খুব তাড়াতাড়ি ব্যবস্থা করা হবে এবং ভাঙ্গন ঠেকাতে জরুরি ভিত্তিতে কাজ শুরু করা হবে। ওই এলাকার বাসিন্দাদের শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। গবাদি পশুর সহ অন্যান্য জীবজন্তু নিয়ে অনেকটাই বিপাকে রয়েছেন এলাকার বাসিন্দারা। যদিও এলাকার বাসিন্দারা জানিয়েছেন রাস্তা মেরামত করার আগে গদাধর নদীর বাঁধ নির্মাণ জরুরী। প্রতি বছর মাটির বাঁধ ভেঙ্গে জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা। স্থায়ী সমস্যা সমাধানের লক্ষ্যে বাঁধ নির্মাণ খুব জরুরী মনে করছেন এলাকার বাসিন্দারা। রাস্তা ভাঙ্গন হওয়ায় এলাকার বাসিন্দারা বিপাকে পড়েছেন জীবনের ঝুঁকি নিয়েই কয়েক ফুট জল দিয়েই কাপড় ভিজিয়ে যাতায়াত করছেন তারা।
Alipurduar: গদাধর নদীর বাঁধ ভাঙলো বোরাগাড়ীতে জনজীবন বিপর্যস্ত
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla